নিজস্ব, প্রতিনিধি, ঝাড়গ্রাম: লালগড়ের কাঁটাপাহাড়ি এলাকায় নক-আউট ফুটবল টুর্নামেন্ট চলছিল। স্থানীয় বহু লোক খেলা দেখতে এসেছিলেন। শুক্রবার বিকেলে বৃষ্টি শুরু হলে খেলো বন্ধ হয়ে যায়। দুই টিমের খেলোয়াড়রা মাঠের ধারে ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। খেলা দেখতে আসা দর্শকরাও সেখানে ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাজ পড়ে।



