Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বজ্রপাত, নৌকা থেকে পড়ে নিখোঁজ মাঝি

প্রবল ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে শুরু হয় বজ্রপাত। প্রবল দুর্যোগের মধ্যে নদীতে খেয়া পারাপারের সময় বাজ পড়ে নৌকার মাঝি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ।

বজ্রপাত, নৌকা থেকে পড়ে নিখোঁজ মাঝি
  • ১৮ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

তমলুক, ১৮ এপ্রিল: প্রবল ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে শুরু হয় বজ্রপাত। প্রবল দুর্যোগের মধ্যে নদীতে খেয়া পারাপারের সময় বাজ পড়ে নৌকার মাঝি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ। আজ, শনিবার বেলা আড়াইটে নাগাম পূর্ব মেদিনীপুরের ময়না ও নন্দকুমার সংযোগকারী ট্যাংরাখালি-ঢেউভাঙা ফেরি পথে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাঝির নাম তন্ময় বর্মণ (২০)। ময়নায় তাঁর বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় চার-পাঁচ জন যাত্রী ছিলেন। সেই সময় বাজ পড়ে। যাত্রীরা সকলে সংজ্ঞাহীন হয়ে পড়েন। আর মাঝি নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন নৌকার যাত্রীদের উদ্ধার করেন।

Advertisement

হলদি, কেলেঘাই এবং কংসাবতীর মিলনস্থল ঢেউভাঙাতে ঘটনাটি ঘটেছে। ওই সময় জোয়ার চলে আসায় মাঝি নদীর জলে ভেসে গিয়েছেন বলে অনুমান। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ