Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ হাল্কা বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও শহরতলিতে

বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু অবস্থানজনিত কারণে সেটির প্রভাবে খুব বেশি পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে না।

আজ হাল্কা বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও শহরতলিতে
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু অবস্থানজনিত কারণে সেটির প্রভাবে খুব বেশি পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে না। ঝাড়খণ্ডের দিকে জোরালো কোনও নিম্নচাপ নেই। এসব কারণে খুব শক্তিশালী বজ্রমেঘের সঞ্চার হচ্ছে না বলে আবহাওয়াবিদরা মনে করছেন। তাই কালবৈশাখীর জোরালো ঝড়বৃষ্টি রাজ্যে বিশেষ হচ্ছে না। আজ শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার কোনও কোনও স্থানে হাল্কা বৃষ্টির সম্ভাবনা বেশি। জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এলেই অবশ্য পরিস্থিতি পাল্টে যেতে পারে। তৈরি হতে পারে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আপাতত দক্ষিণবঙ্গের কোনও কোনও স্থানে হাল্কা বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টির তেমন সম্ভাবনা ঩নেই। ভ্যাপসা অস্বস্তিকর গরম চলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রির আশপাশে আছে। এটা মোটামুটি এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা। 

Advertisement

এপ্রিল থেকে বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা থাকে। এপ্রিল ও মে মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়প্রবণ সময় হিসেবে চিহ্নিত। তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে ১৬ এপ্রিল পর্যন্ত কোনও নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা কেন্দ্রীয় আবহাওয়ার দপ্তর জানায়নি। এইসময়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে সেটির শক্তিবৃদ্ধির তেমন সম্ভাবনা নেই। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ