Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

লিফট কাণ্ড: বিচার শুরু ১ অক্টোবর

আর জি কর লিফট কাণ্ডের বিচার শুরু হচ্ছে ১ অক্টোবর। শুক্রবার শিয়ালদহ আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভদীপ বসু এই নির্দেশ দেন।

লিফট কাণ্ড: বিচার  শুরু ১ অক্টোবর
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর লিফট কাণ্ডের বিচার শুরু হচ্ছে ১ অক্টোবর। শুক্রবার শিয়ালদহ আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভদীপ বসু এই নির্দেশ দেন। এদিন আদালত এই মামলায় অভিযুক্ত তিন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় চার্জ গঠন করে। অভিযুক্তরা আদালতে নিজেদেরকে ‘নির্দোষ’ দাবি করেন। জানা গিয়েছে, বর্তমানে তিন অভিযুক্ত লিফটম্যান জেল হেপাজতে এবং দুই নিরাপত্তারক্ষী জামিনে আছেন। এদিন জেল থেকে তিন অভিযুক্ত লিফটম্যান ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। পুলিশ জানায়, গত মার্চে আর জি করের ট্রমা কেয়ার ভবনের লিফটে আটকে এক যুবকের মৃত্যু হয়। এরপরই গোয়েন্দা পুলিশ অভিযুক্তদের পাকড়াও করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ