সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার দুপুর একটা নাগাদ মেটেলির দক্ষিণ ধূপঝোরা এলাকায় একটি চা বাগানের লোহার জালিতে ফেঁসে যাওয়া চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে গেলেন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। দক্ষিণ ধূপঝোরার কায়েতপাড়ায় একটি ছোট চাবাগানে শ্রমিকরা কাজ করার সময় গোঙানির শব্দ শুনতে পান। খবর পেয়ে এলাকায় আসে ধূপঝোড়া বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। আসে মেটেলি থানার পুলিসও। বনকর্মীরা প্রথমে জাল দিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে ঘুমপাড়ানি গুলি করা হয়। এরপর চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর।



