Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

লগনসার বাজারে একধাক্কায় অনেকটা নামল সোনার দাম

লগনসার বাজারে একধাক্কায় অনেকটা নামল সোনার দাম
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কমতে শুরু করেছে সোনার দাম। একদিনের তফাতে কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার দাম নামল ১,৪০০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে নেমেছে রুপোও। তার দর কেজি পিছু ৯০ হাজার টাকার নীচে নেমেছে। বিয়ের মরশুম অর্থাৎ লগনসা চলছে। তার আগে সোনার দাম নীচের দিকে নামায় খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই।
Advertisement
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার পাকা সোনার ১০ গ্রামের দর ছিল ৭৫ হাজার ৯০০ টাকা। সোমবার তা ছিল ৭৭ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে ১০ গ্রাম সোনার দাম কমেছে ১,৪০০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারেট বিশুদ্ধতার হলমার্কযুক্ত গয়না সোনার দাম ছিল ৭২ হাজার ১৫০ টাকা। দাম কমেছে রুপোরও। এদিন কলকাতায় কেজি পিছু খুচরো রুপোর দাম ছিল ৮৮ হাজার ৪০০ টাকা। সোমবারের তুলনায় দাম কমেছে ১ হাজার ৩৫০ টাকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ