Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জোড়া গোল লিওয়ানডস্কির, জয়ী বার্সেলোনা

জোড়া গোল লিওয়ানডস্কির, জয়ী বার্সেলোনা
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাথলেতিক ক্লাব- ০ :  বার্সেলোনা: ৩
                (লিওয়ানডস্কি-২, ওলমো)

Advertisement

মাদ্রিদ: লিগ খেতাব আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে জয়ের খিদে বিন্দুমাত্র কমেনি বার্সেলানার। লা লিগার শেষ ম্যাচেও সহজে জিতল হান্স ফ্লিকের ছেলেরা। রবিবার অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেতিক ক্লাবকে ৩-০ গোলে হারায় তারা। জোড়া লক্ষ্যভেদে ম্যাচের নায়ক রবার্ট লিওয়ানডস্কি। চলতি মরশুমে লা লিগায় ৩৪ ম্যাচে ২৭ গোলে শেষ করলেন এই পোলিশ স্ট্রাইকার। সব টুর্নামেন্ট মিনিয়ে সেই সংখ্যাটা ৪২। এছাড়া ম্যাচে বার্সার হয়ে জাল কাঁপান ড্যানি ওলমো। এই জয়ের সুবাদে ৩৮ ম্যাচে ৮৮ পয়েন্টে শেষ করল হান্স ফ্লিক ব্রিগেড। উল্লেখ্য, ইউরোপের সেরা পাঁচটি লিগের চ্যাম্পিয়ন দলগুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে লিগ অভিযান শেষ করল তারা।
চলতি মরশুমে স্প্যানিশ ফুটবলে প্রথমবারের জন্য ত্রিমুকুট জয়ের স্বাদ পায় বার্সা। স্প্যানিশ সুপার কাপ, কোপা ডেল রে’র পর লা লিগা ঘরে তোলে তারা। তবে আশা জাগিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই থাকে। জার্মান কোচ অবশ্য ছেলেদের লড়াইয়ে খুশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ