Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবকে খোলা মনে খেলতে দিন: কুম্বলে

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বৈভবের পরাক্রম এখনও টাটকা। ১৭৫ রানের ইনিংস অবাক করেছিল বিশেষজ্ঞদেরও। বৈভবকে নিয়ে কুম্বলের ব্যাখ্যা, ‘অহেতুক প্রত্যাশা বাড়ানো অনুচিত। বরং মন খুলে ক্রিকেট খেলুক বৈভব।’

বৈভবকে খোলা মনে খেলতে দিন: কুম্বলে
  • ১১ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

মুম্বই: ১৬ বছর ২০৫ দিন! গোঁফের রেখা ওঠেনি ঠিকঠাক। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের মাটিতে শচীন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল। ক্রিকেট আড্ডায় বৈভব সূর্যবংশীর কথা উঠলেই অবধারিতভাবে আলোচনায় ভাসে মাস্টার ব্লাস্টারের নাম। জাতীয় দলে কবে ডাক পাবেন বৈভব? বিস্ময় ব্যাটারকে নিয়ে অহেতুক তাড়াহুড়োয় নারাজ প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। বরং তাঁর পরামর্শ, ‘বৈভব অবিশ্বাস্য ব্যাট করছে। ওকে নিজের মতো খেলতে দিন। বাকিটুকুর জন্য নির্বাচকরা তো রয়েইছেন।’ অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বৈভবের পরাক্রম এখনও টাটকা। ১৭৫ রানের ইনিংস অবাক করেছিল বিশেষজ্ঞদেরও। বৈভবকে নিয়ে কুম্বলের ব্যাখ্যা, ‘অহেতুক প্রত্যাশা বাড়ানো অনুচিত। বরং মন খুলে ক্রিকেট খেলুক বৈভব।’

Advertisement

শুক্রবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে কুম্বলে বলেন, ‘প্রতিটি খেলাতেই আইকনের ভূমিকা উল্লেখযোগ্য। হাতের সামনে রোল মডেল থাকলে তরুণ প্রজন্ম উৎসাহিত হয়।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা প্রবল। পাশাপাশি অন্য খেলাকেও ছড়িয়ে দিতে হবে। অন্যথায় প্রতিভা তুলে আনা অসম্ভব।’ উল্লেখ্য, ২০৩৬ সালে ওলিমপিকস আয়োজনের দাবিদার ভারত। কুম্বলের বিশ্বাস, ওলিমপিক আয়োজন করতে পারলে ভারতীয় খেলাধুলার নকশা অনেকটাই পালটে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ