গ্রামে চিতাবাঘের হানা, মৃত ১
  • ২ নভেম্বর, ২০২৬ ১২:৪৩
Prefer us on Google

মুম্বই, ২ নভেম্বর: প্রতিদিনের মতোই কাজ থেকে বাড়ি ফিরছিলেন এক মহিলা। কিন্তু সেদিন আর তার বাড়ি ফেরা হল না। মাঝপথে এক চিতাবাঘ ওই মহিলার উপর হামলা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম তুলসী রামা সাভার (৬৫)। পেশায় তিনি একজন কৃষি শ্রমিক ছিলেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জলোর মাতেগাঁও গ্রামে। এই ঘটনায় আতঙ্কিত গোটা গ্রামবাসী। 

Advertisement

জানা গিয়েছে, সেদিন রাতে ওই মহিলার উপর আচমকা চিতাবাঘটি হামলা করে। তারপরই ওই প্রৌঢ়ার গলা কামড়ে ধরে। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। শোরগোল শুনে ঘটনাস্থলে গ্রামবাসীরা ছুটে আসেন। তখনই ওই চিতাবাঘটি জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। গ্রামে চিতাবাঘ ঢুকে যাওয়ার খবরে ভয়ে আছেন গ্রামবাসীরা। তাই তাঁরা দ্রুত ওই বাঘটিকে ধরার আবেদন জানিয়েছে। যদি তাড়াতাড়ি ওই চিতাবাঘকে না ধরা হয় তাহলে তাঁরা বিক্ষোভ করবেন বলে জানান।