বিধানসভা: ৪ ডিসেম্বর শীতকালীন অধিবেশন
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে অন্যান্য একাধিক বিলও আনছে রাজ্য। এর মধ্যে রয়েছে শ্রমদপ্তরের ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্টস সংশোধনী বিল, যা আইন হলে দোকানদাররা সারা রাত দোকান খোলা রাখতে পারবেন। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্য সরকারের সার্বিক বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন মন্ত্রী তাপস রায় এবং দীপক বর্মন। হিন্দি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন মন্ত্রী উমেশ রাই। মন্ত্রীরা তাঁদের নিজস্ব দপ্তর নিয়ে বক্তব্য রাখবেন।

Advertisement