বিধানসভায় অধিবেশন, বিরোধী দলনেতা বাছাইয়ে আস্থা ভোটের সম্ভাবনা
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দু-একদিনের মধ্যেই বিরোধী দলনেতা নির্বাচন হয়ে যাবে বলে সচিবালয় সূত্রের খবর। বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু ৪ ডিসেম্বর। মনে করা হচ্ছে ৪, ৫ অথবা ৭ ডিসেম্বরের মধ্যে কোনো একদিন অধিবেশন কক্ষে বিরোধী দলনেতা বাছাইয়ের জন্য বিধায়কদের আস্থা ভোট নেবেন স্পিকার রথীন্দ্র বসু। বিরোধী দলনেতার নাম চূড়ান্ত করতে মমতা তৃণমূল এবং গণতান্ত্রিক তৃণমূলের বিধায়কদের মত নেওয়া হবে। রবিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন আমাদের দিকেই থাকবে। যদিও মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষের পালটা বক্তব্য, আমাদের কাছে খবর, ওদের শিবিরের একাধিক বিধায়ক ঋতব্রতর নামে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে চান। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন ওই বিধায়করা। কিন্তু মুখ্যমন্ত্রী এখনও তাঁদের সময় দেননি।

Advertisement