Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

না ফেরার দেশে কিংবদন্তি বারেসি, শোকের ছায়া ক্রীড়া মহলে

নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি। মাত্র ৬৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি

না ফেরার দেশে কিংবদন্তি বারেসি, শোকের ছায়া ক্রীড়া মহলে
  • ৩১ জুলাই, ২০২৬ ১৪:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি। মাত্র ৬৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী ইতালি দলের অন্যতম সদস্য ছিলেন ফ্রাঙ্কো। 

Advertisement

ইতালি এবং এসি মিলানের প্রাক্তন ডিফেন্ডারের প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল। জানা গিয়েছে, ফুসফুসের সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। গত বছর তাঁর ফুসফুসের টিউমার সারানোর জন্য অস্ত্রোপচার করা হয়। 

২০ বছরের ফুটবল  জীবনে এসি মিলান ছাড়া কোনো ক্লাবের হয়ে খেলেননি এই ডিফেন্ডার। ১৯৭৭ থেকে ১৯৯৭ পর্যন্ত এসি মিলানের হয়ে ৫৩২টি ম্যাচ খেলেন তিনি। যার মধ্যে মোট ১৬টি গোল করেন।  মাত্র ২২ বছর বয়সে এসি মিলানের অধিনায়ক হন বারেসি। ইতালির হয়ে প্রথম খেলতে নামেন ১৯৮২ সালে। সেবার বিশ্বকাপের দলে থাকলেও খেলার সুযোগ অবশ্য পাননি তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ১৯৯৪ সালে। দেশের হয়ে ৮১টি ম্যাচে ১টি গোল তাঁর। ফুটবল জীবনে তিন বার উয়েফা চ্যাম্পিয়ন লিগ, দুই বার ইউরোপিয়ান সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন তিনি। এ ছাড়াও চার বার সুপারকোপা ইটালিয়ান জয়ী দলের সদস্য ছিলেন সে। অনবদ্য টেকনিক, অনুমান ক্ষমতা, খেলোয়াড় আটকানোর দক্ষতা সব মিলিয়ে এক দুর্দান্ত খোলোয়াড় ছিলেন ফ্রাঙ্কো বারেসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ