Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

লিগ্যাসি অ্যাকাউন্ট চালু বন্ধন ব্যাঙ্কের

দশবছর পূর্তি উপলক্ষ্যে ‘লিগ্যাসি অ্যাকাউন্ট’ চালু করল বন্ধন ব্যাঙ্ক। এটি একটি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট, যেখানে একগুচ্ছ সুবিধা পাবেন গ্রাহক।

লিগ্যাসি অ্যাকাউন্ট চালু বন্ধন ব্যাঙ্কের
  • ২৩ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দশবছর পূর্তি উপলক্ষ্যে ‘লিগ্যাসি অ্যাকাউন্ট’ চালু করল বন্ধন ব্যাঙ্ক। এটি একটি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট, যেখানে একগুচ্ছ সুবিধা পাবেন গ্রাহক। ব্যাঙ্কটি জানিয়েছে, এই অ্যাকাউন্টে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড পাবেন গ্রাহক, যা ব্যবহার করা যাবে দেশীয় এবং আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে। তাজ এপিকিওর মেম্বারশিপ ছাড়াও পাওয়া যাবে সিনেমা ও বিভিন্ন অনুষ্ঠানের কমপ্লিমেন্টরি টিকিট এবং কিছু ক্লাবের গল্ফ সেশনের সুযোগ। এছাড়া ব্যাঙ্কের তরফে নির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার, লকার ভাড়ায় আজীবনের জন্য ছাড়, ভ্রমণ, স্বাস্থ্য, শিক্ষা, আইনসহ নানা ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ মিলবে এখানে। এছাড়া চার্জ ছাড়াই করা যাবে যত খুশি লেনদেন (নগদ টাকা জমাসহ)। আরটিজিএস, এনইএফটি আইএমপিএসের লেনদেন পাওয়া যাবে বিনামূল্যে। এক কোটি টাকা পর্যন্ত বিমান দুর্ঘটনা বিমা, ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বিমা এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটাজনিত সুরক্ষা মিলবে এই কার্ডে, জানিয়েছে বন্ধন ব্যাঙ্ক। এছাড়া ভ্রমণ, লাইফস্টাইল ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন গ্রাহক, জানিয়েছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ