Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণদের মন পেতে ‘প্রজন্মের ডাক’ বামেদের

শিক্ষা দুর্নীতি থেকে কর্মসংস্থান। একাধিক ইস্যুতে তরুণ প্রজন্মের ক্ষোভ সাম্প্রতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে

তরুণদের মন পেতে ‘প্রজন্মের ডাক’ বামেদের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিক্ষা দুর্নীতি থেকে কর্মসংস্থান। একাধিক ইস্যুতে তরুণ প্রজন্মের ক্ষোভ সাম্প্রতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দেশজুড়ে জেন জি-র আন্দোলন প্রভাব ফেলেছে রাজনৈতিক সমীকরণে। আর তরুণ প্রজন্মকে কাছে টানতে রাজনৈতিক দলগুলির কৌশলেও বদল এসেছে। এবার সেই পথেই হাঁটতে দেখা গেল বামেদের তরুণ ব্রিগেডকে। বৃহস্পতিবার বারাসতের রবীন্দ্রভবনে ‘প্রজন্মের ডাক’ শীর্ষক অনুষ্ঠানে মূলত জেন জি-দেরই উপস্থিতি ছিল নজরকাড়া। বুদ্ধদেব ভট্টাচার্য কালচারাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অবশ্য কোনো রাজনৈতিক ব্যানার ছিল না। ছিল না দলের পতাকাও। বদলে তরুণদের হাতে দেখা গেল দেশের ত্রিবর্ণ জাতীয় পতাকা। প্রচলিত রাজনৈতিক সভার বদলে গান-র‌্যাপ এবং আলোচনার মিশেলে অনুষ্ঠানের আবহও ছিল অন্যরকম। তরুণ ভোটারদের গুরুত্বের কথাও এদিনের অনুষ্ঠানে উঠে আসে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকালে নতুন প্রজন্মের ভোট বড়ো ফ্যাক্টর হতে পারে। সেই কথা মাথায় রেখেই বারাসতে প্রথমবার জেন জি-দের নিয়ে এমন আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। দেশের ও রাজ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে তাঁদের কী ভাবনা, সমাধানের পথই বা কি— সেই সব প্রশ্নের উত্তর দেন দীপ্সিতা ধর, ঐশী ঘোষ এবং আফরিন বেগম ও আকাশ কররা।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ