স্কুলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দুই ছাত্রীকে কোপ, আশঙ্কাজনক ১ জন
  • ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:৩৬
Prefer us on Google

অন্ধ্রপ্রদেশ, ৩১ অক্টোবর: চক্ষুচরকগাছ ঘটনা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি সরকারি স্কুলে ক্লাস চলাকালীন ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। আজ শনিবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ রাপ্তাডু গ্রামের জিলা পরিষদ হাইস্কুলে দশম শ্রেণির ক্লাসরুমে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দুই ছাত্রীকে আক্রমণ করে ২১ বছরের এক যুবক। এই হামলায় ঘটনায় দুইজনই গুরুতর আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর আহত দুই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের সেখানে জরুরি অস্ত্রোপচার চলছে। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে বেঙ্গালুরুর এক হাসপাতালে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
পুলিশ মারফত জানা গিয়েছে, অভিযুক্তের নাম হেমন্ত ওরফে দুম্মু। শ্রী সত্যসাই জেলার ধর্মবরম মণ্ডলের নাগালুরের বাসিন্দা অভিযুক্ত। আহত এক ছাত্রীর দূরসম্পর্কের আত্মীয় বলেও জানা গিয়েছে ওই যুবক। হামলার পর পালিয়ে গেলেও ধর্মবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement