Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি থেকে বাদ?

‘বর্ডার ২’ ছবি থেকে কি বাদ পড়তে চলেছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ? বলি পাড়ায় জল্পনা তেমনই। ‘সর্দার জি ৩’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করার জন্য বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ।

ছবি থেকে বাদ?
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘বর্ডার ২’ ছবি থেকে কি বাদ পড়তে চলেছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ? বলি পাড়ায় জল্পনা তেমনই। ‘সর্দার জি ৩’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করার জন্য বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। অপারেশন সিন্দুরের পর কীভাবে তাঁর ছবিতে একজন পাক শিল্পী কাজ পেলেন, সেই নিয়ে দেশজুড়ে সমালোচিত হয়েছেন অভিনেতা। তাঁকে ব্যান করার দাবিও উঠেছিল। এই আবহে শোনা যাচ্ছে, ‘বর্ডার ২’ থেকে বাদ পড়তে পারেন দিলজিৎ। তাঁর পরিবর্তে সুযোগ পাবেন আরও এক পাঞ্জাবি অভিনেতা— অ্যামি বির্ক। কেন আচমকা এই সিদ্ধান্ত? মনে করা হচ্ছে, ‘বর্ডার’ ছবির সিক্যুয়েল দেশভক্তির কথা বলবে। সেখানে দিলজিতের মতো একজন বিতর্কিত অভিনেতা কাজ করলে, সিনেমার ক্ষতি হতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দিলজিৎ ‘বর্ডার ২’-এর অনেকখানি শ্যুটিংও সেরে ফেলেছিলেন। সেই দৃশ্যগুলি পুণরায় শ্যুট করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ