Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

‘এখনই দেশ ছাড়ুন…’ বিদেশিদের ৩০ দিনের সময়সীমা ট্রাম্পের

আমারিকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের ফের হুমকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। নয়া খাঁড়া নামতে চলছে তাঁদের উপরে।

‘এখনই দেশ ছাড়ুন…’ বিদেশিদের ৩০ দিনের সময়সীমা ট্রাম্পের
  • ১৩ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

ওয়াশিংটন: আমারিকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের ফের হুমকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের।  নয়া খাঁড়া নামতে চলছে তাঁদের উপরে। এবার আমেরিকায় ৩০ দিনের বেশি বসবাসকারী বিদেশি নাগরিকদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিল মার্কিন সরকার। এর অন্যথা হলে জেল ও জরিমানা হবে বলে সতর্ক করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। পাশাপাশি, অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে ৩০ দিনের সময়সীমা। তা না হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। রবিবার ডিএইচএস-এর এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, বৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের ক্ষেত্রে এই নির্দেশের ফলে তেমন কোনও প্রভাব পড়বে না। তবে বড় বিপদের মুখে পড়তে চলেছেন অবৈধ অভিবাসীরা। তাঁদের উপরে খাঁড়া নামতে চলেছে। আরিকায় অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ট্রাম্প সরকারের কড়াকড়ি আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া, এইচ-১ বি ভিসা নিয়ে এসে চাকরি হারানোর নির্দিষ্ট সময় পরেও যাঁরা আমেরিকা ছাড়েননি তাঁদের শাস্তির মুখে পড়তে হতে পারে। পাশাপাশি পড়ুয়া ও এইচ-১ বি ভিসা যাঁদের আছে, তাঁদের মেনে চলতে হবে সরকারি সমস্ত নিয়ম।

Advertisement
সম্পর্কিত সংবাদ