জুরিখ: বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনের ফুটবলারদের উপর চড়াও হয়েছিলেন আর্জেন্তিনার লিয়ান্দ্রো পারাদেস, মোলিনারা। তার জন্য কড়া শাস্তি দিল ফিফা। পারাদেসকে ১০ ম্যাচ নির্বাসনের পাশাপাশি মোটা অর্থ জরিমানাও করা হয়। এছাড়া নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ, আলমাডাকে ১ ম্যাচ ও টিম অফিসিয়াল রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ঝামেলায় জড়ানোর জন্য স্পেনের গাবিকেও ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনকেও মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে।



