Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

মেডিকায় লিডলেস পেসমেকার প্রতিস্থাপন

মেডিকায় লিডলেস পেসমেকার প্রতিস্থাপন
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জটিল ও বিরল অস্ত্রোপচারের মাধ্যমে লিডলেস পেসমেকার ‘মাইক্রা’ প্রতিস্থাপন করল মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল। এই অস্ত্রোপচারের মূল দায়িত্বে ছিলেন সিনিয়র কনসালটেন্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ দিলীপ কুমার। 

Advertisement

সহযোগী হিসেবে ছিলেন ডাঃ অনিল কুমার সিংহ, ডাঃ সোমনাথ দে, ডাঃ প্রকাশ কুমার হাজরা। হাসপাতাল সূত্রে খবর, ৩৩ বছর বয়সি রোগীর জটিল শারীরিক গঠনের কারণে নতুন করে প্রচলিত পেসমেকার বসানো সম্ভব ছিল না। তাই তাঁর জন্য লিডলেস পেসমেকারই একমাত্র বিকল্প ছিল। যদিও এই পদ্ধতি প্রযুক্তিগতভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। এর জন্য খরচও পড়ত বিস্তর। তবে মণিপাল ফাউন্ডেশনের সহায়তায় এই ব্যয়বহুল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
লিখেছেন সঞ্জয় চক্রবর্তী

Advertisement
সম্পর্কিত সংবাদ