Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লিভারের সমস্যায় প্রাণ গেল চিতাবাঘের

লিভারের সমস্যায় প্রাণ গেল চিতাবাঘের
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার বিকেলে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ডাঙাপাড়ায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। বনবিভাগ সূত্রে খবর, এদিন এলাকার একটি চা বাগান ও আনারস বাগানের মাঝে একটি চিতাবাঘের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে যান। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়িবাড়ি পশু হাসপাতালে পাঠানো হয়। 
Advertisement
ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার প্রমিত লাল বলেন, পুরুষ চিতাবাঘের আনুমানিক ৬ বছর বয়স ছিল। কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে বলেন, চিতাবাঘের শরীরে কোনও ক্ষত চিহ্ন নেই। তাকে পিটিয়ে মারার মত কোনও বিষয় নেই। ময়নাতদন্তের পর দেখা গিয়েছে, চিতাবাঘের লিভারটি ফুলে ছিল। এতে অনুমান করা হচ্ছে লিভারের সমস্যার জন্য চিতাবাঘের স্বাভাবিক মৃত্যু হয়েছে। যদিও তা রিপোর্টে পরিস্কার হবে। এদিন ময়নাতদন্তের পর চিতাবাঘের নিথর দেহটি পুড়িয়ে দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ