সংবাদদাতা, বোলপুর: সোমবার থেকে লাভপুরে তিনদিনের ক্রিকেট টুর্নামেন্ট এমএলএ কাপ শুরু হল। স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। বিধানসভার ১১টি অঞ্চলের যুবকদের নিয়ে লাভপুর-১ পঞ্চায়েতের কলেজ মাঠে ১২দলের এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। স্থানীয় বিধায়ক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বোলপুরের সাংসদ অসিত মাল, এসডিপিও রিকি আগরওয়াল, সমাজসেবী তরুণ চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
অভিজিৎবাবু বলেন, ক্রিকেট বিশ্বে ভারত এখন অত্যন্ত শক্তিশালী একটি দল। সাধারণ গ্রাম থেকে উঠে এসেও অনেকে তারকা ক্রিকেটার হয়েছেন। লাভপুর বিধানসভার মতো প্রত্যন্ত এলাকাতেও প্রতিভার অভাব নেই। এধরনের প্রতিযোগিতা নিয়মিত হলে নতুন প্রজন্ম ক্রিকেট সহ অন্য খেলা নিয়ে উৎসাহী হবে। প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী ও পরাজিত দু’দলকেই ট্রফি দেওয়া হবে। ম্যাচ ও সিরিজ সেরা পুরস্কারও আছে।



