Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দিল অসুস্থ পরীক্ষার্থী  

লাভপুরে স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দিল অসুস্থ পরীক্ষার্থী
 
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলায় মাধ্যমিকের দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হল। এদিন এক অসুস্থ পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিয়েছে। দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ায় আর এক পরীক্ষার্থীকে রাইটারের সাহায্য নিতে হয়েছে। জেলা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক চন্দন ঘোষ বলেন, দুই পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। তারা ভালোভাবেই পরীক্ষা দিতে পেরেছে। প্রথমদিনের মতো এদিনও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Advertisement
খয়েরগুনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নমিতা হাজরা সোমবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তাকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই হাতে স্যালাইন লাগানো অবস্থায় সে পরীক্ষা দেয়। বাংলা পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে জখম হয় মসলিমা খাতুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন সে বাবার সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিল। আচমকাই বাইকটি পিছলে যায়। তাতে পরীক্ষার্থীর ডান হাত ভেঙে যায়। এছাড়াও মুখেও চোট লাগে। এদিন পরীক্ষা শুরুর আগেই সে পরীক্ষাকেন্দ্র পারুলডাঙা শিক্ষা নিকেতনে পৌঁছে যায়। অসুস্থ হওয়া সত্ত্বেও তার অদম্য জেদকে কুর্নিশ জানিয়ে রাইটারের বন্দোবস্ত করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ