Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে পড়ুয়াদের বিজ্ঞান মেলা  

লাভপুরে পড়ুয়াদের বিজ্ঞান মেলা
 
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আহমদপুর শাখা, একটি বেসরকারি সংস্থা ও লাভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রথমবার লাভপুরে রঙ্গলাল বিজ্ঞান মেলা হল। শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ, বিজ্ঞানী অরুণাভ মিশ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন, নাট্যকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। বিজ্ঞান চর্চায় পিছিয়ে নেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত লাভপুর। প্রাচীনকাল থেকেই অনেকেই বিজ্ঞানচর্চায় লাভপুরের নাম উজ্জ্বল করেছেন। তেমনই একজন ছিলেন রঙ্গলাল মুখোপাধ্যায়। যিনি লাভপুরের লাঘোসা গ্রামে বাসিন্দা ছিলেন। তাঁর বিজ্ঞান, চিকিৎসা ও যুক্তিবাদী ভাবনা অত্যন্ত আধুনিক ছিল। তাঁর নামেই এই বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উজ্জ্বলবাবু। তিনি বলেন, বিধানসভার ১৭টি অঞ্চলের মোট ৫০টি স্কুল এই বিজ্ঞান মেলায় যোগদান করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ