Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

লাভপুরে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা শান্তিনিকেতন: শনিবার লাভপুরের ফুল্লরা মন্দিরের তোরণ সংলগ্ন রাস্তায় এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম রাখাল দাস(২৪)। বাড়ি লাভপুরের ধনডাঙা গ্রামে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় লাভপুর থানার পুলিস। তারা দেহ উদ্ধার করে প্রথমে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিস। এদিন দুপুরে লাঘাটার দিক থেকে নিজের গ্রামের দিকে সাইকেলে যাচ্ছিলেন ওই যুবক। লাভপুর থেকে বোলপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেইসময় বাসের সঙ্গে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ