সংবাদদাতা, ডোমকল: গরম একটু বাড়লেই শুরু হয় লো ভোল্টেজের সমস্যা। টিমটিম করে জ্বলে বাল্ব, ফ্যানও ঘোরে ধীরে। কাঠফাটা গরমে মাঝেমধ্যেই লোডশেডিংয়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়। ডোমকল ও জলঙ্গি ব্লকের কিছু এলাকার মানুষ বহুদিন ধরে এই সমস্যায় ভুগছেন। বিক্ষোভ দেখালে আশ্বাস মিলত, কিন্তু কাজ হতো না। অবশেষে এবার বিদ্যুৎ বণ্টন সংস্থা সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে। ডোমকল মহকুমার কাটাকোপরা ও দেবীপুরে লো ভোল্টেজের সমস্যা কমাতে দু’টি নতুন বিদ্যুতের সাবস্টেশন তৈরি করছে তারা। এছাড়া, ইসলামপুরের লোচনপুর ও ডোমকলের জিতপুরে আরও দু’টি সাবস্টেশন তৈরির জন্য জমি দেখাও জোরকদমে চলছে।
Advertisement
বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিক বলেন, আমাদের তরফে দেবীপুরে সাবস্টেশন তৈরির কাজ জোরকদমে শুরু হয়েছে। কাটাকোপরা এলাকাতেও সব ফাইনাল হয়ে গিয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডার বেরবে। জিতপুর ও লোচনপুরেও আমাদের জমি দেখার কাজ জোরকদমে চলছে। আমরা আশাবাদী, এবার গরমে মানুষকে তেমন সমস্যা পোহাতে হবে না।
এতদিন ডোমকল সাবস্টেশন থেকে পুরো ডোমকল ব্লকে বিদ্যুৎ সরাবরাহ হতো। একটি সাবস্টেশন থেকে পুরো ডোমকল শহরের বিদ্যুতের চাহিদা সামলে প্রায় ১০কিমি দূরের কাটাকোপরা, গড়াইমারি, রায়পুর, আমিনাবাদের মতো এলাকায় বিদ্যুৎ পরিষেবা দিতে সমস্যা হতো। ফলে ওই সমস্ত এলাকায় বহুদিন ধরে লো ভোল্টেজের সমস্যা ছিল।
আবার জলঙ্গি ব্লকে সাবস্টেশন থেকে দূরে হওয়ায় দেবীপুর, কাটাবাড়ি, সাহেবনগর, কাজিপাড়া, লক্ষ্মীনারায়ণপুরে লো ভোল্টেজের ব্যাপক সমস্যা হতো। চাহিদামতো বিদ্যুতের জোগান দিতে বিদ্যুৎ বণ্টন সংস্থাকে হিমশিম খেতে হতো। ফিডারগুলির উপর প্রচণ্ড চাপ পড়ত। অতিরিক্ত লোড না নিতে পেরে অনেক ট্রান্সফরমার পুড়ে যেত বা তাতে গোলযোগ দেখা দিত। গরমকালে লো ভোল্টেজের কারণে ক্ষুব্ধ বাসিন্দারা মাঝেমধ্যেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতেন। দেরিতে হলেও এবার সমস্যা মেটাতে বিদ্যুৎ বণ্টন সংস্থা উদ্যোগী হয়েছে।
জলঙ্গি ব্লকের সাগরপাড়ার দেবীপুরে ৩৩ বাই ১১ কেভি সাবস্টেশন গড়া হচ্ছে। ওই সাবস্টেশন থেকে দেবীপুর, কাটাবাড়ি, সাহেবনগর, কাজিপাড়া, লক্ষ্মীনারায়ণপুরে বিদ্যুৎ সরাবরাহ করা হবে। ফলে ওই সমস্ত এলাকায় লো ভোল্টেজের সমস্যা মিটবে। ডোমকলের কাটাকোপরা এলাকাতেও একই ক্ষমতাসম্পন্ন সাবস্টেশন তৈরি করা হবে। ফলে ওইদিকের বিস্তীর্ণ এলাকার মানুষ লো ভোল্টেজের সমস্যা থেকে রেহাই পাবেন। বিদ্যুৎ বণ্টন সংস্থা জানিয়েছে, খুব তাড়াতাড়ি কাটাকোপরায় সাবস্টেশন তৈরির জন্য ওয়ার্ক অর্ডার বেরবে। ডোমকলের জিতপুর ও ইসলামপুরের লোচনপুরেও সাবস্টেশন তৈরির জন্য জমি দেখা শুরু হয়েছে।
কাটাকোপরার বাসিন্দা সাহেব শেখ বলেন, আমাদের এখানে লো ভোল্টেজের সমস্যা বহুদিনের। একাধিকবার বিদ্যুৎ অফিসে জানিয়েও সুরাহা হয়নি। শুনছি, এবার নতুন সাবস্টেশন তৈরি হবে। সেটা তৈরি হলে সমস্যা মিটবে বলেই আশা করছি। - প্রতীকী চিত্র