Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভ বেশি, ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে তেহট্টে

লাভ বেশি, ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে তেহট্টে
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট:  এবছর লক্ষ্য করা যাচ্ছে পেঁয়াজ, রসুন, ধনে ও অন্যান্য ফসলের পাশাপাশি তুলনায় অনেক কম খরচে অধিক লাভ ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে তেহট্ট -১ ব্লকের বিভিন্ন এলাকার চাষিদের। স্থানীয় চাষিরা জানান, পেঁয়াজ রসুন চাষে প্রচুর খরচ, বাজারে ভালো দাম থাকলে চাষিদের মুখে হাসি ফোটে, যদি দাম না পাওয়া যায় তাহলে ঋনের বোঝা মাথায় নিয়ে মহাজনের ঋণ শোধ করতে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হয়। 
Advertisement
এলাকার চাষিদের কথায় কয়েক বছর ধরে পাট বোপন থেকে ঘরে তোলা পর্যন্ত যা খরচা হচ্ছে সেই পাট বিক্রি করে খরচের টাকাই উঠছে না। এছাড়াও রয়েছে পাট চাষির বিরামহীন খাটুনি। ভাগ চাষিরা কয়েক বছর ধরে পরপর লোকসানের পরে মহাজনের টাকা শোধ করতে না পেরে পাট চাষের পরিবর্তে বিকল্প চাষের দিকে ঝুকছে । তাই তুলনায় অনেক কম খরচ এবং অধিক লাভ ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে চাষিদের।
চাষি রঞ্জিত বিশ্বাস, সুজয় ঘোষরা জানান এই চাঁপাগাড়া মাঠে ১ বিঘা পাট চাষ করে শুকিয়ে ঘরে তোলা পর্যন্ত কমবেশি কুড়ি হাজার টাকা খরচ, সেই জায়গায় দাঁড়িয়ে এক বিঘা ভুট্টা চাষে পাঁচ হাজার টাকা খরচ করলেই ফসল ঘরে পৌঁছে যাবে। বৃষ্টির জল ভুট্টার জমিতে কয়েকদিন জমে থাকলেও ক্ষতির সম্ভাবনা খুবই কম। অন্য চাষ করতে গেলে শ্রমিক সংকটের কারণে বাড়তি পয়সা দিয়ে শ্রমিক নীতে গিয়ে খরচ অনেকটাই বেড়ে যায়। যে কারণে এলাকার অনেক চাষি পাট চাষ না করে গত বছর থেকে ভুট্টা চাষ শুরু করেছে। ভালো জাতের বীজ রোপন করতে পারলে ১৫ থেকে ২০ কুইন্টাল ভুট্টা ফলতে পারে। গড়ে দুই হাজার টাকা কুইন্টাল বিক্রি করলেও খরচ বাদ দিয়ে বেশ কিছু টাকা ঘরে ঢুকছে। তাই পাট চাষকে বিদায় জানিয়ে ভুট্টা চাষে মনোযোগী এলাকার চাষিদের একাংশ।
সম্পর্কিত সংবাদ