Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরের গ্রাম পঞ্চায়েতে গেরুয়া শিবিরের ডেপুটেশন ঘিরে তুলকালাম

বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। মঙ্গলবার দুপুরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে তেতে ওঠে গোটা এলাকা। জখম হয়েছেন দু’পক্ষের একাধিক সমর্থক।

দত্তপুকুরের গ্রাম পঞ্চায়েতে গেরুয়া শিবিরের ডেপুটেশন ঘিরে তুলকালাম
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। মঙ্গলবার দুপুরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে তেতে ওঠে গোটা এলাকা। জখম হয়েছেন দু’পক্ষের একাধিক সমর্থক। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবির বলছে, ডেপুটেশনের কর্মসূচি চলাকালীন অতর্কিতে হামলা করেছে তৃণমূল। মহিলা কর্মীদের চূড়ান্ত হেনস্তা করা হয়েছে। পরে দত্তপুকুর থানার পুলিস ও র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

বারাসত ১ নম্বর ব্লকের অধীন এই গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখোপাধ্যায়। তিনি মহিলাদের কটূক্তি করেছেন— এই অভিযোগে মঙ্গলবার দুপুরে আমডাঙা ব্লকের বিজেপির ৩ নম্বর মণ্ডলের কর্মীরা পঞ্চায়েতে ডেপুটেশন দিতে আসেন। নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। পঞ্চায়েত অফিসের বাইরে বিজেপি নেতানেত্রীরা বক্তব্য রাখছিলেন। পরে প্রতিনিধি দল যখন ডেপুটেশন দিতে যাচ্ছিল, সেই সময় বিজেপি কর্মীরা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা তৃণমূল ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান দেয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি কর্মীরা পঞ্চায়েত অফিসের গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করলে তৃণমূলের কর্মীরা বাধা দেন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ডেপুটেশনের জন্য আগে থেকেই মোতায়েন ছিল দত্তপুকুর থানার পুলিস। কিন্তু দু’পক্ষের স্লোগান, হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ওই অবস্থায় ডেপুটেশন জমা না দিয়ে বিজেপি নেতাকর্মীরা পঞ্চায়েত অফিসের বাইরে এসে অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন। ফাল্গুনী পাত্র বলেন, ‘পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখোপাধ্যায় মহিলাদের কটূক্তি করেছেন। তাঁর ক্ষমা চাওয়ার দাবিতেই শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে আসি। কিন্তু তৃণমূলের কর্মীরা আমাদের মারধর ও হেনস্তা করেছে পুলিসের উপস্থিতিতেই। এ প্রসঙ্গে সঞ্চালক অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গ দিবসের মিছিল থেকে বিজেপির এক মহিলা কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেন। আমি এর বিরুদ্ধে বক্তব্য রেখেছিলাম। কোনও কটূক্তি করিনি।’ বারাসত পুলিস জেলার এক কর্তা জানিয়েছেন, পঞ্চায়েতে একটা গোলমাল হয়েছে। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কোনও অভিযোগ হয়নি। অভিযোগ এলে পদক্ষেপ গ্রহণ করা হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ