প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রয়াত। বয়স হয়েছিল ৭২ বছর। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ভেন্টিলেশনে তাঁকে রাখা হয়েছিল। বুধবার রাত ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারামন্ত্রী ছিলেন। এছাড়াও বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিষয়ক দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ২০১১, ২০১৬ ও ২০২১ সালে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। পরবর্তী সময়ে তাঁর উপরও ডিম ছোড়া হয়। অবৈধভাবে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রায় ৫০দিন জেলবন্দি ছিলেন। তারপর থেকেই শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন উজ্জ্বলবাবু। ভাইফোঁটরি দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

Advertisement