Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জল্পেশ মেলায় বড়ো শিব মূর্তি ও ঝর্ণা, প্লাস্টিক নিষিদ্ধ, ব্যবহারে জরিমানা করবে জলপাইগুড়ি জেলা পরিষদ

শিবরাত্রি উপলক্ষ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মেলা শুরু হতে চলেছে।

জল্পেশ মেলায় বড়ো শিব মূর্তি ও ঝর্ণা, প্লাস্টিক নিষিদ্ধ, ব্যবহারে জরিমানা করবে জলপাইগুড়ি জেলা পরিষদ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: শিবরাত্রি উপলক্ষ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মেলা শুরু হতে চলেছে। জল্পেশ মেলার মাঠে জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে বসানো হচ্ছে বড়ো শিব মূর্তি, সঙ্গে  থাকবে ঝর্ণাও। আজ, শনিবার এ কথা জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন। এছাড়াও এবছর জল্পেশ মেলায় প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালানো হচ্ছে জেলা পরিষদের তরফে। কেউ প্লাষ্টিক ব্যবহার করলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। জলপাইগুড়ির এই মেলায় ইতিমধ্যেই স্টল দিতে চলে এসেছে বিভিন্ন ব্যবসায়ীরা। মেলার মাঠে নাগরদোলা, নৌকা থেকে শুরু করে সার্কাস সহ নানা স্টল ও বিনোদনের পসরা বসার কাজ শুরু হয়েছে।

Advertisement

মেলা শুরু না হলেও বিকেল থেকেই কচি-কাঁচাদের ভিড় ও দৌড় ঝাঁপ দেখা যাচ্ছে মেলার মাঠে। জলপাইগুড়ি জেলা পরিষদের আয়োজিত জল্পেশ মেলা চলবে দশ দিন। মেলার মাঠে স্টল দিতে আসা সঞ্জীব মহন্ত বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ায় আশা করছি মেলা জমজমাট হবে। আমার খাওয়ার দোকানের স্টল নির্মাণের কাজ চলছে। অপরদিকে, জল্পেশ মন্দির সাজিয়ে তোলা হয়েছে। আলোকসজ্জায় সেজে উঠেছে সমগ্র মন্দির। রঙের কাজ হয়ে গিয়েছে মন্দিরে। ব্যস্ততা তুঙ্গে। মন্দিরে আসার রাস্তাতেও লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি। শতাধিকের উপর নিজস্ব ভলান্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটির তরফে।

এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন, এ বছর ১০ দিন মেলা চলবে। একদিনও বাড়তি হবে না। প্লাস্টিক ব্যবহার কেউ করলে জরিমানা নেওয়া হবে তার থেকে। সমগ্র মেলার মাঠে নজরদারি চালাবে ভলান্টিয়াররা। সরকারি স্টলের পাশাপাশি প্রশাসনিক স্টল থাকবে মেলায়। এছাড়াও স্বাস্থ্য দপ্তরেরও স্টলের ব্যবস্থা করা হয়েছে মেলায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ