Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের আগে বাজেয়াপ্ত বিপুল মদ, ধৃত দুই

সামনেই নির্বাচন। তার আগে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ কারবার রুখতে তৎপর প্রশাসন

ভোটের আগে বাজেয়াপ্ত বিপুল মদ, ধৃত দুই
  • ৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: সামনেই নির্বাচন। তার আগে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকায় নাকা চেকিং ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এই আবহে কেশিয়াড়ি থানার পুলিশের পৃথক দু’টি অভিযানে উদ্ধার করা হল বিপুল পরিমাণ মদ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।

Advertisement

​পুলিশ সূত্রে খবর, প্রথম অভিযানটি চালানো হয় শুক্রবার বিকেল চারটে নাগাদ। গোপন সূত্রে খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ সাঁতরাপুর গ্রামে অজয় দুয়া নামে এক যুবকের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে ১৩৭ লিটার বিদেশি মদ এবং ২৯ লিটার দেশি মদ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। অভিযুক্ত অজয়কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করেছে পুলিশ।

এদিন রাত সাড়ে নটা নাগাদ দ্বিতীয় সাফল্যটি আসে। পুলিশ খবর পায়, কুলবনি এলাকা থেকে একটি চারচাকার প্রাইভেট গাড়িতে করে বিপুল পরিমাণ অবৈধ মদ কেশিয়াড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ গাড়িটির সন্ধানে অভিযান চালায়। কিছুক্ষণ পরেই গাড়িটিকে আটকানো হয়, এবং গাড়িটি তল্লাশি করে উদ্ধার হয় প্রায় ৩৮০ লিটার অবৈধ মদ। গাড়ির চালক মানিক দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তি দাঁতন থানার এলাকার বাসিন্দা। মদ বোঝাই ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করার সঙ্গে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ 

Advertisement
সম্পর্কিত সংবাদ