Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরির দাবিতে ইসিএলের তিলাবনি কোলিয়ারিতে জমিদাতাদের বিক্ষোভ

চাকরির দাবিতে ইসিএলের তিলাবনি কোলিয়ারিতে জমিদাতাদের বিক্ষোভ
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: চাকরির দাবিতে বুধবার পাণ্ডবেশ্বর থানার ইসিএলের তিলাবনি কোলিয়ারির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান জমিদাতারা। ঘটনাকে কেন্দ্র করে খনি চত্বরে চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ইসিএল কর্তৃপক্ষ এখনও চাকরি দেয়নি। তাঁদের দাবি অবিলম্বে জমিদাতাদের চাকরিতে নিযুক্ত করতে হবে। ইসিএল কর্তৃপক্ষ দ্রুত চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে।

Advertisement

বিক্ষোভকারী সূত্রে জানা গিয়েছে, ইসিএলের বাঁকোলা এরিয়ায় তিলাবনি কয়লা খাদান প্রকল্পের জন্য এলাকার মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমিদাতাদের জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কোলিয়ারির মেশিনারির কাজ সম্পূর্ণ হয়ে কয়লা উত্তোলন শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনও জমিদাতাদের একজনকেও চাকরিতে নিযুক্ত করা হয়নি বলে অভিযোগ। জমিদাতারা খনি অঞ্চল ভূমিহারা কমিটি গঠন করে বহুবার আন্দোলন করেছেন। কিন্তু, কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। ওই কমিটির সদস্য সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রায় ৬০০ জন জমিদাতা রয়েছি। ২০২৩ সাল থেকে আমরা চাকরির দাবিতে ইসিএলের বহু দপ্তরে গিয়েছি। একাধিকবার কোলিয়ারির কাজ বন্ধ করে চাকরির দাবি করেছি। কিন্তু, কেবল মৌখিক প্রতিশ্রুতি মিলেছে। এদিন আমরা দাবি করেছি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। লিখিতভাবে আমাদের আশ্বাস দিতে হবে। কোলিয়ারির এজেন্ট অনীলকুমার পান্ডে বলেন, জমি অধিগ্রহণের প্রক্রিয়া অনেক রকমের আছে। কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নথিপত্র পাঠিয়ে দিয়েছি। দ্রুত সমস্যার সমাধান হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ