Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে জমি দখল করে শৌচাগার তৈরি, বিবাদের জেরে দাদাকে খুন, গ্রেপ্তার চার

জমি দখল করে শৌচাগার তৈরি নিয়ে খুড়তুতো দাদার সঙ্গে তীব্র বিবাদ। সেই নিয়ে তুতো দাদাকে বেধড়ক মার ভাইদের।

দত্তপুকুরে জমি দখল করে শৌচাগার তৈরি, বিবাদের জেরে দাদাকে খুন, গ্রেপ্তার চার
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি দখল করে শৌচাগার তৈরি নিয়ে খুড়তুতো দাদার সঙ্গে তীব্র বিবাদ। সেই নিয়ে তুতো দাদাকে বেধড়ক মার ভাইদের। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল দাদার। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুধীন ঘোষ (৬৫)। ঘটনাটি দত্তপুকুর থানার জয়পুল পশ্চিমপাড়া এলাকার। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিস। ধৃতরা হল খুড়তুতো ভাই লক্ষ্মণ ঘোষ, তাঁর স্ত্রী অপর্ণা ঘোষ ও ছেলে প্রীতম ঘোষ ও লক্ষ্মণের ভাই রমেন ঘোষ। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে লক্ষ্মণ, প্রীতম ও রমেনকে পাঁচদিনের পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আর অপর্ণার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

দত্তপুকুর থানার জয়পুল এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা সুধীন ঘোষ ও তাঁর ভাই লক্ষ্মণ ঘোষ। সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। স্থানীয় বাসিন্দারা আলোচনার মাধ্যমে তার মীমাংসা করার চেষ্টাও করেন। কিন্তু সুরাহা হয়নি। লক্ষ্মণের রাজনৈতিক পরিচয় রয়েছে এলাকায়। এছাড়াও লক্ষ্মণে এক ছেলে পুলিসে চাকরি করেন। ফলে, লক্ষ্মণে পরিবারের লোকজন সেই সুযোগ নিয়ে প্রভাব খাটাতেন সুধীনের উপর।
অভিযোগ, দু’দিন আগেই সুধীন ঘোষের জমিতে তাঁর ভাই লক্ষ্মণ ঘোষ একটি শৌচাগার তৈরি করার চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই তাতে বাধা দেন সুধীন ও তাঁর পরিবারের লোকজন। সেই নিয়ে বিবাদ চলাকালীন লক্ষ্মণ এবং তাঁর পরিবারের লোকজন বেধড়ক মারধর করেন সুধীনকে। ঘটনায় যুক্ত ছিলেন লক্ষ্মণের আর এক ভাই রমেন ঘোষও। বৃদ্ধ বাবাকে মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসেন সুধীনের বড় ছেলে। অভিযোগ, তাঁকেও মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন সুধীন। বুকে যন্ত্রণা শুরু হয়। মুখ থেকে রক্ত বের হতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পরে আর জি করে স্থানান্তর করা হয়। সোমবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় সুধীনের। তাঁর ছেলে পাপন ঘোষ বলেন, আমাদের জমিতে কাকা শৌচাগার তৈরি করছিলেন। তাতে বাধা দেওয়ায় বাবাকে খুন করা হল। স্থানীয় বসিন্দা বাপ্পা মণ্ডল বলেন, মৃতের পরিবার নিরীহ। ওই দিন মারধরের পরেই সুধীন ঘোষের বুকে যন্ত্রণা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ