Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি দুর্নীতি: সুমিতকে নিয়ে কালীঘাটের ফ্ল্যাটে তল্লাশি

শালবনি জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়কে সঙ্গে নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছেই একটি ফ্ল্যাটে তল্লাশি চালাল সিআইডি।

জমি দুর্নীতি: সুমিতকে নিয়ে  কালীঘাটের ফ্ল্যাটে তল্লাশি
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শালবনি জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়কে সঙ্গে নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছেই একটি ফ্ল্যাটে তল্লাশি চালাল সিআইডি। মঙ্গলবার দুপুরে তদন্তকারীদের দল এমপির আপ্তসহায়ককে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায়। দীর্ঘ তল্লাশির পর তাঁকে নিয়ে ফিরে যায় তারা ভবানীভবনে।

Advertisement

জমি দুর্নীতি মামলায় সিআইডি হেপাজতে রয়েছেন সুমিত রায়। তদন্তকারীরা জেনেছেন কালীঘাটে সুমিতের একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে বিভিন্ন সময়ে আসতেন এই মামলায় ধৃত পশ্চিমে মেদিনীপুরের তৃণমূল নেতা সুজয় হাজরা। ওই ফ্ল্যাটে জমি সংক্রান্ত বিভিন্ন ভুয়ো নথি রাখা রয়েছে। এমনকি সরকারি জমি অবৈধ উপায়ে বিক্রি করে আসা টাকার ভাগও পৌঁছেছে এই ফ্ল্যাটে। এই তথ্য আসার পরই তাঁকে নিয়ে মঙ্গলবার ওই ফ্ল্যাটে যান তদন্তকারীরা। সেখান থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র মিলেছে বলে খবর। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ