Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের বাসুরিয়ায় অভিযানে গিয়ে হেনস্তার মুখে ভূমি আধিকারিকরা

তপনের বাসুরিয়ায় অভিযানে গিয়ে হেনস্তার মুখে ভূমি আধিকারিকরা
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: তপন থানার বাসুরিয়ায় মাটি ও বালি চুরির বিরুদ্ধে অভিযানে গিয়ে ফের হেনস্তার মুখে ভূমি আধিকারিকরা। তাঁদের ঘিরে রেখে হেনস্তার অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে। মাফিয়াদের ছোঁড়া ইট, পাটকেলে জখম হয়েছেন একজন। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসন কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ। নিরাপত্তা না থাকায় আগামীতে বালি, মাটি চুরির বিরুদ্ধে অভিযানে যেতে চাইছেন না আধিকারিকরা। এই দাবি নিয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন ভূমি দপ্তরের আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি) হারিস রাসিদ বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে কড়া পদক্ষেপ করা হবে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে জেলা ভূমি দপ্তরের তরফে আধিকারিকরা তপনের বাসুরিয়ায় অভিযানে যান। ভূমিদপ্তর সূত্রে খবর, সেখানে একটি পুকুর খনন চলছিল। ট্রাক্টরের রয়্যালটি না থাকায় আধিকারিকরা ৫০ হাজার টাকা জরিমানা করেন। তারপরই ভূমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে তুমুল বচসা বাধে মাফিয়াদের। ভূমিদপ্তরের গাড়ি আটকে রাখে মাফিয়ারা। ঘটনাস্থলে আসে আরও কয়েকজন মাফিয়া। তারা এসে আধিকারিকদের গালিগালাজ করে। আধিকারিকদের আটকে রাখা হয়। অভিযোগ, আধিকারিকদের উদ্দেশ্য করে ইট ছোঁড়া হয়। এতে একজন জখম হয়েছেন। খবর পেয়ে তপন থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকদের নিয়ে আসে।  অভিযানে আধিকারিকদের হেনস্তা হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে তপনে। তপনের বিধায়ক বুধরাই টুডু বলেন, যারা এই কাজ করেছে তারা সবাই তৃণমূলের। ওই এলাকায় তৃণমূলের লোকজন বালি, মাটি চুরি করে। যেখানে আধিকারিকরা সুরক্ষিত নন, সেখানে মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ঘটনায় জড়িতদের কড়া শাস্তি হোক। প্রশাসনের আধিকারিকদের হেনস্তা কোনওভাবে বরদাস্ত করা যাবে না। তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিস অভিযুক্তদের খোঁজে গিয়েছিল। কিন্তু তার আগে তারা পালিয়ে যায়।
 বৈষ্ণবনগরে মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের: পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুরের মুন্সিটোলা গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বরুণ মণ্ডল (২৫)। তাঁর পরিবারে বৃদ্ধ বাবা মা, দুই ভাই ও এক বোন রয়েছে। মা দূরারোগ্য রোগে আক্রান্ত। বরুণের আত্মীয় বিশাল মণ্ডল বলেন, দুই মাস ধরে পিটিএস টাউনশিপের ভিতরে একটি সংস্থার হয়ে পাইপলাইনের কাজ করছিলেন বরুণ। এদিন বরুণ এবং তাঁর এক সহযোগী অরূপ ঘোষ ৪ মিটার নীচে পাইপলাইনের কাজের জন্য নেমেছিলেন। আচমকাই ধস নামে মাটিতে। এতে তাঁরা মাটির নীচে চাপা পড়েন। কিন্তু প্রাণপণ চেষ্টা করে অরূপ কোন‌ও মতে বেরিয়ে আসতে সক্ষম হয়। আধঘণ্টা ধরে চাপা পড়ে থাকে বরুণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ