Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখতে নন্দীগ্রামে জেলাশাসক

আগামী ৩১ আগস্ট নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভা। আজ, শনিবার সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক নিরঞ্জন কুমার।

প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখতে নন্দীগ্রামে জেলাশাসক
  • ২৯ আগস্ট, ২০২৬ ১৫:২১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী ৩১ আগস্ট নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভা। আজ, শনিবার সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক নিরঞ্জন কুমার। সঙ্গে ছিলেন হলদিয়ার মহকুমা শাসক সুরভী সিংলা সহ পদস্থ আধিকারিকরা।

Advertisement

এই প্রশাসনিক সভা মঞ্চ থেকে নন্দীগ্রাম বিধানসভা এলাকার উন্নয়নের একগুচ্ছ ঘোষণা ও পরিষেবা প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী। হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসংস্থানের বিষয়েও ঘোষণা করতে পারেন তিনি। এছাড়া নন্দীগ্রাম ও বিরুলিয়া থেকে কলকাতাগামী জোড়া সরকারি বাসের উদ্বোধন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ