Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি নিয়ে প্রতারণা, ২ ব্যক্তির কারাদণ্ড

সরকারি জমি নিয়ে প্রতারণার ঘটনায় দুই ব্যক্তিকে ছ’মাসের কারাদণ্ডের আদেশ দিল আদালত। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত ওই নির্দেশ দেয়। বিচারক ওই সাজার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর ছ’মাস হাজতবাসের নির্দেশ দেন।

জমি নিয়ে প্রতারণা, ২ ব্যক্তির কারাদণ্ড
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি জমি নিয়ে প্রতারণার ঘটনায় দুই ব্যক্তিকে ছ’মাসের কারাদণ্ডের আদেশ দিল আদালত। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত ওই নির্দেশ দেয়। বিচারক ওই সাজার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর ছ’মাস হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি রাধানাথ রং জানান, ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানা এলাকায় ওই প্রতারণার ঘটনাটি ঘটে। সরকারের তরফে পুলিসে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় পুলিস তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করে। মামলার চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। এদিন আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করে। সরকারি আইনজীবী বলেন, দীর্ঘ এক যুগ পর এই মামলার নিষ্পত্তি হল, এটাই বড় স্বস্তির বিষয়।       

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ