Bartaman Logo
১০ জুন, ২০২৬

জমি দুর্নীতি: ফের অস্বস্তিতে সিদ্ধারামাইয়া

জমি দুর্নীতি মামলায় ফের বিপাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে লোকায়ুক্ত পুলিসকে অনুমতি দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত।

জমি দুর্নীতি: ফের অস্বস্তিতে সিদ্ধারামাইয়া
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: জমি দুর্নীতি মামলায় ফের বিপাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে লোকায়ুক্ত পুলিসকে অনুমতি দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। তদন্ত শেষে চুড়ান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক সন্তোষ গজানন ভাট। মামলার পরবর্তী শুনানি ৭ মে। 

Advertisement

ইতিমধ্যে এই মামলায় ‘বি-রিপোর্ট’ জমা দিয়েছে লোকায়ুক্ত পুলিস। সেখানে সিদ্ধারামাইয়া সহ চারজনকে ক্নিনচিট দেওয়া হয়। পুলিসের সেই রিপোর্টকে আদালতে চ্যালেঞ্জ করে ইডি। দায়ের করা হয় পিটিশন। এদিন আদালত জানিয়েছে,  লোকায়ুক্ত পুলিস চূড়ান্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত মামলায় রায় ঘোষণা করা হবে না। 
অভিযোগ উঠেছে, ক্ষতিপূরণ হিসেবে সিদ্ধারামাইয়ার স্ত্রী পার্বতীকে মাইসুরুতে একাধিক জমি দিয়েছে মাইসুরু আর্বান ডেভেলপমেন্ট অথরিটি (মুডা)। আর অনেক কম দামে ওই জমি দেওয়া হয়েছিল। যার জেরে রাজ্য সরকারের ৪৫ কোটি টাকার লোকসান হয়েছে। ২৭ সেপ্টেম্বর এই অভিযোগ নিয়ে এফআইআর দায়ের করেছিল লোকায়ুক্ত পুলিস। সেখানে নাম রয়েছে সিদ্ধারামাইয়ার শ্যালক মল্লিকার্জুন স্বামী ও দেবরাজু নামে এক ব্যক্তির। সিদ্ধারামাইয়া অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দাবি, সবকিছু আইন মেনে করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ