নয়াদিল্লি: ১৭ বছর আগে, ২০০৮ সালের প্রথম আইপিএলে শোরগোল ফেলেছিল ‘স্ল্যাপগেট’ বা চড়কাণ্ড। মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের শেষে শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন সিং। তা নিয়ে বিতর্ক চরমে ওঠে। তবে সেই চড়ের কোনও ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। ১৭ বছর পর চড়ের ভিডিও প্রকাশ্যে এনেছেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে একটি পডকাস্টে তিনি সামনে আনেন এত বছরের পুরনো ফুটেজ। এজন্য অবশ্য দু’জনের সমালোচনাতেই মুখর হয়েছেন শ্রীসন্থের স্ত্রী।



