Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অর্থনীতির তত্ত্বেই লক্ষ্মীর ভাণ্ডার, দাবি শশী পাঁজার

অর্থনীতির তত্ত্ব মেনেই বাংলায় চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

অর্থনীতির তত্ত্বেই লক্ষ্মীর ভাণ্ডার, দাবি শশী পাঁজার
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থনীতির তত্ত্ব মেনেই বাংলায় চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ২০২১ সালে এই প্রকল্প চালু করেছিলেন, তখন তাকে খয়রাতির রাজনীতি বলে চরম কটাক্ষ করা হয়েছিল। অথচ সেই টাকার সঙ্গে এখন মহিলাদের মর্যাদাবোধ জড়িয়ে গিয়েছে। বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন শিল্প তথা নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ইউনিভার্সাল বেসিক ইনকাম নামে একটি বিষয় আছে, যেখানে নাগরিকদের নিয়মিত শর্তহীন অনুদান দেওয়া হয়, যাতে তাঁরা ন্যূনতম চাহিদাগুলি মেটাতে পারেন। অর্থনীতিবিদ অমর্ত্য ঩সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রাও ওই তত্ত্বের কথা বলেন। মহিলাদের সেই আয়ের সুযোগ করে দিচ্ছে রাজ্য, দাবি শশী পাঁজার। তাঁর কথায়, প্রতিটি মহিলা সংসারে নিঃশর্ত শ্রম দান করেন, যার কোনও আর্থিক প্যাকেজ নেই। এমনকি যাঁরা বাইরে কাজ করেন, তাঁরাও সংসারে শ্রম দেন। তাঁদেরও আর্থিকভাবে তা পূরণ করা দরকার। লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটি প্রকল্প, যা সেই গার্হস্থ্য শ্রমের আর্থিক মূল্য দেয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ