সংবাদদাতা, বজবজ : লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় নাম থাকলেও দু’বছর ধরে টাকা পাচ্ছেন না এক মহিলা। ঘটনাকে ঘিরে ক্ষোভ দাঁনা বেঁধেছে। তদন্ত করছে পুলিস।
সংবাদদাতা, বজবজ : লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় নাম থাকলেও দু’বছর ধরে টাকা পাচ্ছেন না এক মহিলা। ঘটনাকে ঘিরে ক্ষোভ দাঁনা বেঁধেছে। তদন্ত করছে পুলিস।
মহেশতলা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাকমা বেগমের নামে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা সরকারিভাবে দেওয়া হয়েছে। কিন্তু নাকমা বেগম তাঁর পাওনা সেই টাকা পাননি। ব্যাঙ্কে খোঁজ করে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। তবে তাঁর নামে সেই টাকা ঢুকছে মুর্শিদাবাদের একটি অ্যাকাউন্টে। বিষয়টি নিয়ে ডায়মন্ডহারবার পুলিস জেলার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেছেন তিনি। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নাকমা দু’বছর আগে লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত করেন। তারপর থেকে টাকা পাচ্ছিলেন না। তিনি পুরসভার কাছে অভিযোগ জানান। পুরসভা থেকে বলা হয়, আপনার টাকা দেওয়া হচ্ছে। এরপর ব্যাঙ্কে খোঁজ করতে গিয়ে জালিয়াতির বিষয়টি জানতে পারেন। গোটা ঘটনায় বিস্তারিত তদন্ত করছে পুলিস। এর পিছনে কোনও চক্র রয়েছে কি, না খতিয়ে দেখছে পুলিস।