Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লেকটাউনের তরুণীকে হুমকি- ব্ল্যাকমেল, ধৃত প্রাক্তন প্রেমিক

লেকটাউনের এক তরুণীকে হুমকি দেওয়া এবং ব্ল্যাকমেল করার অভিযোগে তাঁর প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লেকটাউনের তরুণীকে হুমকি- ব্ল্যাকমেল, ধৃত প্রাক্তন প্রেমিক
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লেকটাউনের এক তরুণীকে হুমকি দেওয়া এবং ব্ল্যাকমেল করার অভিযোগে তাঁর প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম উদয়কুমার আগরওয়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এবং ওই তরুণীর মধ্যে বছর পাঁচেক সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের আলাপ হয়েছিল। বর্তমানে কোনও সম্পর্ক ছিল না। অভিযোগ, সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিযুক্ত ওই তরুণীর কাছ থেকে টাকা দাবি করতে শুরু করে। টাকা না দিলে তাঁদের ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করছিল। সাইবার ক্রাইম থানার পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুর্শিদাবাদ থেকে তাকে গ্রেফতার করে। ধৃতের ফোন, ল্যাপটপ সহ ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ