Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শুভেন্দুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ উপলক্ষ্যে লাড্ডু-ঝালমুড়ি বিলি

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শান্তিপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে সাধারণ মানুষকে লাড্ডু ও ঝালমুড়ি বিলি করা হল।

শুভেন্দুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ উপলক্ষ্যে লাড্ডু-ঝালমুড়ি বিলি
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট: মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শান্তিপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে সাধারণ মানুষকে লাড্ডু ও ঝালমুড়ি বিলি করা হল। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই উৎসবের মেজাজে ভাসল শান্তিপুর শহর।

Advertisement

এদিন সকাল থেকেই শহরের হাসপাতাল মোড়, থানারমোড়, স্টেশন সংলগ্ন এলাকা সহ সব জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত হতে দেখা যায়। মোবাইলের সঙ্গে বক্সের সংযোগ করে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান শোনানো হয়। দেদার বাজি ফাটিয়ে উল্লাসে মাতেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা বলেন, বাংলার নতুন ভোরের কারিগরকে স্বাগত জানাই। 
এদিন মিষ্টি মুখের আয়োজন ছিল। শান্তিপুর শহরজুড়ে বিজেপির পক্ষ থেকে পথচারীদের লাড্ডু বিলি করা হয়। এছাড়া ব্রিগেডের সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মী-সমর্থন এবং সাধারণ নিত্যযাত্রীদের জন্য শান্তিপুর স্টেশন চত্বরে ঝালমুড়ির ঢালাও ব্যবস্থা করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানকার বিজেপির নেতারা জানান, ঝালমুড়ি বানানোর জন্য প্রায় তিন কুইন্টাল মুড়ি নিয়ে আসা হয়েছে। তা স্টেশন চত্বরে প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। কয়েক দিন পর শান্তিপুরজুড়ে আরও বড়ো উৎসবের পরিকল্পনা রয়েছে।  শান্তিপুরে লাড্ডু ও ঝালমুড়ি বিতরণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ