বার্সেলোনা: টানা দু’টি জয়ে লা লিগায় ছন্দে বার্সেলোনা। বৃহস্পতিবার ঘরের মাঠ কাম্প্য ন্যু’তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ২-০ জয় তুলে নিয়েছে হ্যান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচের দুই গোলদাতা রাফিনহা ও ফারমিন লোপেজ। পাশাপাশি এদিন বার্সেলোনার জার্সিতে অভিষেক হল রড্রির। প্রিয় ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলে রীতিমতো উচ্ছ্বসিত বিশ্বকাপ জয়ী মিডিও।
ঘরের মাঠে বৃহস্পতিবার শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বার্সা। তবে দুর্দান্ত সব সেভ করলেন গোলরক্ষক উনাই সিমোন। ক্রসবার ও পোস্টেও প্রতিহত হল বল। না হলে আরও বড়ো ব্যবধানে ম্যাচ জিততে পারত ফ্লিক-ব্রিগেড। ৩৭ মিনিটে পেড্রির ডিফেন্স চেরা থ্রু ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ রাফিনহার (১-০)। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় তোলেন গর্ডন-পেড্রিরা। তবে লামিনে ইয়ামাল একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করলেন। শেষ পর্যন্ত ৮২ মিনিটে লাপোর্তের ভুল কাজে লাগিয়ে বার্সার জয় নিশ্চিত করেন ফারমিন লোপেজ (২-০)।