সংবাদদাতা, হলদিবাড়ি: মা ভিখারি। ছেলে ক্যাটারিংয়ের কর্মী। সোমবার সকালে হলদিবাড়ির ধারানগরের ওই বাড়িতে এনআইএ হানা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ক্যাটারিং কর্মী ওই যুবক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত! ভাবতেই পারছেন না স্থানীয়রা। তাঁদের বক্তব্য, অসাধু কোনও চক্র ওই যুবককে ফাঁসিয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, দেশ বিরোধী কার্যকলাপে ওই যুবকের নথি ব্যবহার করা হয়েছে। এজন্যই সেই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
Advertisement
তিনমাস আগে ওই যুবকের বাবার মৃত্যু হয়। মা ও এক বোনকে নিয়ে ধারানগরের বাড়িতে থাকেন ওই যুবক। তার মা ভিক্ষে করে সংসার চালায়। আর ছেলে ক্যাটারিং সংস্থার কর্মী। এদিন সকালে রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স ও এনআইএ বাড়িতে হানা দেয়। গোটা বাড়ি ঘিরে রাখে বিএসএফ। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর তদন্তকারীরা সেই বাড়ি থেকে ব্যাগ ভর্তি নথি নিয়ে যান।
স্থানীয় সূত্রের খবর, ওই যুবক কর্মসূত্রে শিলিগুড়িতে রয়েছেন। এদিন তিনি বিহারে গিয়েছেন বলে খবর। এজন্য তাকে জেরা করতে পারেনি এনআইএ। চাঞ্চল্যকর এই ঘটনায় বিস্মিত স্থানীয়রা। তাঁদের বক্তব্য, পরিবারটি খুব অসহায়। ছেলেটির মা এখনও অন্যের বাড়িতে ভিক্ষে করেন। ছেলেটিও সহজসরল। সে দেশ বিরোধী অপরাধে জড়িত থাকবে তা অকল্পনীয়। ছেলেটির মা বলেন, তদন্তকারীরা ছেলের কথা জিজ্ঞেস করছিল। আমার ছেলে কোনওরকম অপরাধমূলক কাজ করতে পারে না। সম্ভবত ছেলেকে ফাঁসানো হয়েছে।