Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্যারাটেতে ৫১টি পদক পেল বীরভূমের পড়ুয়ারা

ক্যারাটেতে ৫১টি পদক পেল বীরভূমের পড়ুয়ারা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ১৮টি সোনা সহ ৫১টি মেডেল পেল বীরভূমের ২২ পড়ুয়া। গত ১৭-১৮ ডিসেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য ও এরাজ্যের বিভিন্ন জেলা থেকে পড়ুয়ারা অংশগ্রহণ করে। ন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার বীরভূমের ২২জন প্রতিযোগী অংশ নেয়। জানা গিয়েছে, প্রতিযোগীরা ১৮টি সোনা ছাড়াও ১৭টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। সিউড়ির বাসিন্দা বীরভূম জেলা স্কুলের ছাত্র রোহন মাল দু’টি সোনা পেয়েছে। সে বলে, পদক জিতে আমি খুশি। আগামী দিনেও চালিয়ে যাব। আরও এক প্রতিযোগী অরিণ মুখোপাধ্যায়ের অভিভাবক অলিভা ঘোষ মুখোপাধ্যায় বলেন, এই প্রতিযোগিতায় প্রত্যেকে কোনও না কোনও মেডেল পেয়েছে। কোচ প্রতিযোগীদের সাহায্য করেছেন। দলের কোচ শেখর চট্টোপাধ্যায় বলেন, প্রতিবছরই জাতীয় স্তরে এই প্রতিযোগিতা হয়। এবারও দিল্লির তালকোটরা স্টেডিয়ামে হয়েছে। বীরভূমের বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা মেডেল জিতেছে। আমরা ওদের এই সাফল্যে গর্বিত।
Advertisement
সম্পর্কিত সংবাদ