Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যানিং, বারুইপুরে বেআইনি অস্ত্র ও কার্তুজ উদ্ধার, ধৃত ৩

ক্যানিং, বারুইপুরে বেআইনি অস্ত্র ও কার্তুজ উদ্ধার, ধৃত ৩
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: মঙ্গলবার রাতে ক্যানিং থানার পুলিস ইটখোলা পঞ্চায়েতের বোকরাবনি গ্রামে তল্লাশি চালিয়ে উদ্ধার করল ৫৩টি কার্তুজ। গ্রেপ্তার করা হয়েছে আবু তাহের বলে এক ব্যক্তিকে। সূত্রের খবর, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের এক নেতার অনুগামী এই আবু তাহের। কী কারণে নিজের বাড়িতে এত কার্তুজ সে মজুত রেখেছিল, তা পুলিস তদন্ত করে দেখছে। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানো সহ খুনের অভিযোগ রয়েছে। এলাকায় নতুন কোনও অশান্তির ছক ছিল কি না, এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস। অন্যদিকে, বারুইপুরের সদাব্রতঘাটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির অভিযোগে বারুইপুর থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ আফ্রিদি ও শেখ সোহেল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি কার্তুজ ও একটি ওয়ান শাটার বন্দুক। অভিযুক্তদের বাড়ি মল্লিকপুরে। দু’জনের বিরুদ্ধে আগেও চুরি, ছিনতাই সহ থানায় একাধিক অভিযোগ রয়েছে। কী কারণে তারা জড়ো হয়েছিল, তা তদন্ত করে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ