Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প, মাত্রা ৭, হতাহতের খবর নেই

ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭। কম্পনের জেরে ওই শহরের প্রায় ২৫০ কিমি দূরে সান ফ্রান্সিসকোও কেঁপে ওঠে। এদিন ভূমিকম্পের জেরে বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভব করেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা।

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প, মাত্রা ৭, হতাহতের খবর নেই
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিউইয়র্ক, ৬ ডিসেম্বর: ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭। কম্পনের জেরে ওই শহরের প্রায় ২৫০ কিমি দূরে সান ফ্রান্সিসকোও কেঁপে ওঠে। এদিন ভূমিকম্পের জেরে বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভব করেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। এমনকী ভূমিকম্পের পর একাধিকবার আফটারশকও অনুভূত হয়। এই আফটারশকগুলির মাত্রা ছিল ২.৫-৪.৭ এর মধ্যে। ভূমিকম্পের প্রায় ২ ঘণ্টার মধ্যে বারবার এই আফটার শকগুলি অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফার্নডেল শহরের প্রায় ৬০ কিমি দূরে। ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিমি গভীরে। এদিন ক্যালিফোর্নিয়ার উপকূলে বরাবরও কম্পন অনুভূত হয়েছে। উত্তরে অরিগনের মন্টেরি থেকে দক্ষিণ পর্যন্তও কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি আফটার শক অনুভূত হয় পেট্রালিয়া শহরে। ভূকম্পনের পরই আমেরিকার পশ্চিম উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা। তীব্র কম্পনের জেরে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সুনামির হলুদ সতর্কতা জারি করে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। যদিও পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি ভূমিকম্পের পরই বহু মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনও পর্যন্ত মেলেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ