Bartaman Logo
৯ জুন, ২০২৬

একনাথ সিন্ধেকে নিয়ে কৌতুক! শিবসেনা সমর্থকদের রোষানলে কুণাল, ভাঙচুর হোটেল

ফের বিতর্কের কেন্দ্রে কৌতুক শিল্পী কুণাল কামরা। এবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে নিয়ে কৌতুক মন্তব্য করার অভিযোগ উঠেছে শিল্পীর বিরুদ্ধে।

একনাথ সিন্ধেকে নিয়ে কৌতুক! শিবসেনা সমর্থকদের রোষানলে কুণাল, ভাঙচুর হোটেল
  • ২৪ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

মুম্বই: ফের বিতর্কের কেন্দ্রে কৌতুক শিল্পী কুণাল কামরা। এবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে নিয়ে কৌতুক মন্তব্য করার অভিযোগ উঠেছে শিল্পীর বিরুদ্ধে। ঘটনায় কুণালের উপর চটেছে সিন্ধের শিবসেনার সমর্থকেরা। মুম্বইয়ে যে হোটেলে অনুষ্ঠান চলাকালীন তিনি এই মন্তব্য করেছেন, ইতিমধ্যেই সেই হোটেলে ভাঙচুরও চালানোর অভিযোগ উঠেছে শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি কুণালের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর-ও। ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে।

Advertisement

জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন নিজের কৌতুকে নাম না করে কুণাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে নিশানা করেছিল। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কৌতুক শিল্পী। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বর্তমান।) আর এরপরেই শুরু হয় তোলপাড়। হোটেল ভাঙচুরের পাশাপাশি কুণালের শুটিং স্টুডিওতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে একনাথ সিন্ধের সমর্থকদের বিরুদ্ধে।

তবে, ঘটনায় একনাথ শিন্ডের শিবসেনা বাহিনীর নিন্দা করেছে উদ্ধব বাহিনী ও কংগ্রেস। আদিত্য ঠাকরে এক্স হ্য়ান্ডেলে সেট ভাঙচুরের ভিডিয়ো পোস্ট করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন কমেডিয়ান কুণাল কামরা। তোলপাড় শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ