Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হামলার ঘটনায় মানবাধিকার কমিশনে অভিযোগ কুণাল ঘোষের

হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

হামলার ঘটনায় মানবাধিকার কমিশনে অভিযোগ কুণাল ঘোষের
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। চেয়ারম্যান তথা বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান তিনি। কুণালের দাবি,  কমিশন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। জরুরি ভিত্তিতে আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ৩টের সময় শুনানি হবে। সংশ্লিষ্ট সব পুলিশ কর্তৃপক্ষকে শুনানিতে থাকার নির্দেশ দিয়ে নোটিসও জারি করা হয়েছে। নিজে বা প্রতিনিধি পাঠিয়ে তাঁদের উপস্থিত থাকতে হবে। থাকতে বলা হয়েছে- কলকাতা পুলিশ কমিশনার অফিস, বেলেঘাটা থানা, ফুলবাগান থানা, নারকেলডাঙা থানা, কালীঘাট থানা, চন্দনগর পুলিশ কমিশনারেট অফিস এবং উত্তরপাড়া থানার প্রতিনিধিদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ