Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উপেক্ষিত কুলদীপ, সাফাই মর্কেলের

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দুরমুশ হওয়ার পর বিলেতেও কোণঠাসা টিম ইন্ডিয়া। ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে সাড়ে ছশোরও উপর রান তুলেছে ইংল্যান্ড।

উপেক্ষিত কুলদীপ, সাফাই মর্কেলের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দুরমুশ হওয়ার পর বিলেতেও কোণঠাসা টিম ইন্ডিয়া। ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে সাড়ে ছশোরও উপর রান তুলেছে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের বল করতে হয়েছে ১৫৭.১ ওভার। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আংশুল কম্বোজ, শার্দূল ঠাকুরদের একেবারেই দিশাহীন দেখিয়েছে। এই আবহে প্রশ্নের মুখে পড়ছেন কোচ গৌতম গম্ভীর তাঁর স্নেহভাজন বোলিং কোচ মর্নি মর্কেল। ভারতের বোলিং স্ট্র্যাটেজি কী, কেনই বা এমন নির্বিষ বোলিং— চর্চা চলছে। প্রথম একাদশ বাছাই নিয়েও তোপ দাগছেন প্রাক্তনরা।

Advertisement

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে এখনও খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব। অথচ, সিরিজে বাকি আর মাত্র একটি ম্যাচ। কেন খেলানো হচ্ছে না চায়নাম্যান বোলারকে, উঠছে প্রশ্ন। ভারতের বোলিং কোচ মর্কেল এই প্রসঙ্গে বলেছেন, ‘আমরা ওকে প্রথম এগারোয় আনার রাস্তা খুঁজছি। আসলে আমাদের প্রথম ছয় ব্যাটসম্যানকে তার জন্য ধারাবাহিকতা দেখাতে হবে। তবেই ওকে খেলানো সম্ভব। কুলদীপকে খেলালে ভারসাম‌্য নিয়ে সমস্যা হচ্ছে। লম্বা ব্যাটিং লাইন-আপ চাইছি আমরা। ব্যাটিং গভীরতায় জোর দিচ্ছি। কিন্তু কুলদীপ খেললে তা হচ্ছে না।’ 
নিজের বক্তব্যের স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন মর্কেল। প্রাক্তন প্রোটিয়া পেসার বলেন, ‘অতীতে দেখা গিয়েছে, পরপর কয়েকটা উইকেট হারিয়ে দল চাপে পড়েছে অধিকাংশ সময়। একটা উইকেট পড়লে পর পর আরও কয়েকটা পড়ে যায়। সেজন্যই ব্যাটিং গভীরতা জরুরি। তাই কুলদীপকে বসে থাকতে হচ্ছে ড্রেসিং রুমে। অথচ ও বিশ্বমানের স্পিনার। এই মুহূর্তে নেটে দারুণ বলও করছে। কিন্তু ব্যাটিং নিয়ে উদ্বেগের জন্যই মুশকিল হয়ে যাচ্ছে।’ এই মুহূর্তে ভারতীয় দল তিনজন স্পিনারের সঙ্গে দু’জন স্পিনারকে খেলাচ্ছে। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর অবশ্য অলরাউন্ডার হিসেবে রয়েছেন দলে। মর্কেল আরও বলেন, ‘ইংল্যান্ডের উইকেট এবার রীতিমতো শুকনো। বলও ঘুরেছে। সেজন্যই ওয়াশিংটন ও জাদেজার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ